অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাশেদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ শরিফ আহমেদ, বানিয়াচং উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম এবং জেলা সমাজসেবা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা বেলাল আহমেদ।
পুকড়া গ্রামের বিশিষ্ট মুরুব্বি আবুল ফজল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক এ. কে. ফয়জুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. জিয়াউর রহমান ও শেখ মো. তাফাজ্জুল হক। সার্বিক সহযোগিতায় ছিলেন রুহুল আমিন চৌধুরী।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ ও মানবিক উদ্যোগ। বিশেষ করে প্রবাসীদের সহায়তায় এ ধরনের সামাজিক কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের আরও বেশি মানুষ উপকৃত হবেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারগুলো আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ফাউন্ডেশনের সদস্য ও প্রবাসীদের প্রতি ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ৯নং পুকড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা স্থানীয় মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
