আজ (মঙ্গলবার) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে রাষ্টপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তার এ নিয়োগ প্রদান করা হয়।
আহমেদ আলী মুকিব সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থাভাজন রাজনীতিবিদ। তিনি দীর্ঘদিন সৌদি আরব বিএনপির সভাপতি এবং মধ্যপ্রাচ্য বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
মুকিব হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের যশকেশরী গ্রামের আব্দুছ সহিদ ও আমেনা বেগমের পুত্র। তাঁর মতো একজন সজ্জন ব্যক্তিকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করায় হবিগঞ্জ জেলাজুড়ে তার সমর্থক ও বিএনপি নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে অভিনন্দন জানান সর্বস্তরের মানুষ। সংশ্লিষ্টরা আশা করছেন, তার অভিজ্ঞতা, সততা ও দক্ষ নেতৃত্বে জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
নিয়োগের প্রতিক্রিয়ায় আহমেদ আলী মুকিব বলেন, আমি মহান আল্লার দরবারে শুকরিয়ার পাশাপাশি আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। হবিগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবার মান উন্নয়নে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সাথে কাজ করবো। একটি আধুনিক ও উন্নত জেলা গড়ে তোলতে তিনি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।
