প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বুচিনালা খাল পুনঃখনন কার্যক্রম আজ বেলা ১১টায় উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ জি কে গউছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস. এম. ফয়সল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।
হবিগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) যৌথভাবে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। এতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বুচিনালা খাল পুনঃখননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে এবং কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে। এতে করে কৃষি উৎপাদন বাড়বে এবং এলাকার কৃষকদের উপকার হবে। এছাড়াও খাল পুনঃখননের ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যাও অনেকটা কমে আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
