মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু

মাধবপুর উপজেলায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় জিহান মিয়া (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বাঘাসুরা চকবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহান মিয়া ওই এলাকার মো. সুবেল আহমেদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জিহান(৭ম পাতায় দেখুন)  মিয়া বাড়ির পাশের সড়কের ধারে দাঁড়িয়ে ছিল। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি মাটিবাহী ট্রাক্টর তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়। এ মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। 

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এলাকায় দীর্ঘদিন ধরে মাটিবাহী ট্রাক্টরগুলো বেপরোয়া গতিতে চলাচল করছে। প্রশাসনের তদারকি না থাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। তারা এ ধরনের যানবাহনের গতিনিয়ন্ত্রণ ও নিয়মিত তদারকির দাবি জানান। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোরশেদ খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুন