হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে চোরচক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চোরাই ৬টি আইফোন উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে চুনারুঘাট থানার নতুন ব্রিজ গোলচত্বর এলাকার বেঙ্গল ফুড দোকানের সামনে এবং ৫ ফেব্রুয়ারি রাত ২টার দিকে নবীগঞ্জ থানার গোল্ডেন প্লাজার সামনে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানে ঘটনাস্থল থেকে চোরাই ৬টি আইফোনসহ তিনজনকে আটক করা হয়।
আটকরা হলেন— মাধবপুর বাজার এলাকার দিব্য রায় (২৮), একই এলাকার মো. ইকরাম (১৮) এবং নবীগঞ্জ উপজেলার ইনামবাই এলাকার ইফতেকার হোসেন মাছুম (২২)।
এ ঘটনায় চুনারুঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
