পথসভায় উপজেলা এনসিপির আহ্বায়ক সাংবাদিক জীবন আহমেদ লিটনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাবেদ আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা এনসিপির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা এনসিপির সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফখরুদ্দিন জাকি, উপজেলা খেলাফত মজলিেেসর জয়েন্ট সেক্রেটারী জাকির হোসেন মহসিন মাষ্টার, বড়বাজার শাখা জামায়াতে ইসলামীর সেক্রেটারী কামাল উদ্দিন প্রমুখ। উপস্থিত ছিলেন, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন, আবিদ মিয়া, আব্দুল হাই খান, শেফা আক্তার, যুগ্ম সদস্য সচিব মোতাহের হোসেন ও সুমি আক্তার, সাংগঠনিক সম্পাদক শেখ গিয়াস উদ্দিন ও মোঃ সুজন মিয়া, জুলাই যোদ্ধা সম্পাদক সাংবাদিক শেখ সফিকুল ইসলাম সফিক, শেখ তাহের মিয়া, মাহতাব হোসেন, আলী হায়দার, সুবাজ মিয়া, চমক হোসেন, শেখ শাহিবুর, আঞ্জব আলী, পায়েল মিয়া, জামাল মিয়া ও শহীদুল ইসলাম সুহান প্রমুখ।
বানিয়াচংয়ে এনসিপির গণভোটের হ্যাঁ ক্যাম্পেইনে ভোটারদের সাড়া
প্রকাশিত হয়েছেঃ Friday, February 06, 2026
বানিয়াচং উপজেলা নাগরিকি কমিটি এনসিপির আয়োজনে হবিগঞ্জ জেলা এনসিপির গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারে সর্বস্তরের জনসাধারণের ব্যাপক সাড়া মিলেছে। বৃহস্পতিবার ( ফেব্রুয়ারি) বিকাল ৮ টায় স্থানীয় শহীদ মিনার থেকে হ্যাঁ চিহ্নের প্রচার মিছিল ও হবিগঞ্জ-২ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গণভোট অ্যাম্বেসেডর হবিগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামালের ফটো সংবলিত লিফলেট বিতরণ এবং দেওয়াল ঘড়ি মার্কার প্রচারনা শুরু হয়। প্রচারনায় এনসিপি, জামায়াত, খেলাফত মজলিসসহ জোটের অন্যান্য শরীকদলের নেতাকর্মী অংশ নেন। এসময় সাধারণ ভোটারের অংশ গ্রহনে গণভোটে হ্যাঁ এবং সংসদ নির্বাচনে দেওয়াল ঘড়ি মার্কার ব্যাপক সাড়া মিলে। পুরো বাজার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে বড়বাজার সাবরেজিস্ট্রার অফিসের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
