হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার তারেক মাহমুদকে। তিনি বর্তমান পুলিশ সুপার ইয়াছমিন খাতুনের স্থলাভিষিক্ত হবেন। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিসিএস পুলিশ ক্যাডারের ২৮তম ব্যাচের এই কর্মকর্তাকে হবিগঞ্জের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেয়। একই প্রজ্ঞাপনে বর্তমান পুলিশ সুপারকে পিবিআইতে পদায়ন করা হয়েছে। বর্তমানে তারেক মাহমুদ ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার ডিসির দায়িত্বে রয়েছেন। তার আগে গুলশান বিভাগের দায়িত্বে থাকা অবস্থায় তিনি ছয়টি থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নওগাঁর বদলগাছী উপজেলার সন্তান এই পুলিশ কর্মকর্তা তার সততা, দক্ষতা ও পেশাদারিত্বের জন্য সমাদৃত।
পুলিশ সূত্র বলছে, তারেক মাহমুদের নেতৃত্বে হবিগঞ্জে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পুলিশি কার্যক্রম আরও গতি পাবে। এই কর্মকর্তার নীতি ও অভিজ্ঞতা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
