লাখাই উপজেলার কাশিমপুর ও মোড়াকড়ি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সব ঘটনায় এলাকা স্বাভাবিক রাখতে লাখাই থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ দাঙ্গাবাজকে গ্রেফতার করেছে।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোঃ জাহিদুল হক-এর নেতৃত্বে সোমবার (০৯ মার্চ) সঙ্গীয় এসআই (নিরস্ত্র) প্রণয় কুমার সরকার, এসআই (নিরস্ত্র) মোঃ মুন্না মিয়া, এএসআই (নিরস্ত্র) খায়রুল ইসলাম ও ফোর্সসহ কাশিমপুর এবং মোড়াকড়ি গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করিয়া ১ম পক্ষের আব্দুল আউয়ালের পক্ষের মৃত মস্তু মিয়ার পুত্র মোঃ মোরশেদ মিয়া (৪৫), মৃত নুর হোসেনের পুত্র মোঃ নূরুল হক মিয়া (৬৫), মোঃ নাছির মিয়ার পুত্র মোঃ মোশাহিদ মিয়া (২০) এবং ২য় পক্ষ মোঃ মহিউদ্দিনের পক্ষের মৃত আরাফাত আলীর পুত্র মোঃ জাকির আলী (৫০), মৃত আঃ রাজ্জাকের পুত্র মোঃ জীবন মিয়া (৪৫), মেনু মিয়ার পুত্র মোঃ রাকিব মিয়াকে গ্রেফতার করা হয়। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
