বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নবীগঞ্জ উপজেলার বুড়িনাও গ্রামের মোতালিব মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। ঘটনার কিছুক্ষণ আগেই মোতালিব শশুরবাড়ি থেকে স্ত্রী-সন্তানকে মিরপুরে এসে সিএনজিযোগে বাড়িতে পাঠিয়ে দিয়ে নিজে মোটরসাইকেলে যোগে বাড়িতে রওনা দেন। গতকাল শনিবার (২৮ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা পুটিজুরী ইউনিয়নের ডুবাঐ শেওড়াতুলী এলাকায় আখঞ্জী (২য় পাতায় দেখুন) পেট্রোল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোতালিব মিয়া নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বুড়িনাও গ্রামের আব্দুল মজিদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে ওভারটেকিং করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা ইটের সাথে ধাক্কা খায়। এতে মোটর সাইকেলটি সামনে থাকা একটি তেলবাহী ট্রাকের নিচে পড়ে যায়। এ সময় গুরুতর আঘাতে ঘটনাস্থলেই মোতালিব মিয়ার মৃত্যু হয়। গ্রামের ও প্রতিবেশী লোকজন জানান, মোতালিব মিয়া একজন প্রবাসী, সে দীর্ঘদিন যাবত কাতার থাকে। মোতালিব মিয়া গত ৩-৪ আগে দেশে ছুটিতে আসে, আগামী ৮ এপ্রিল তার কর্মস্থল কাতারে যাওয়ার কথা ছিল। দুর্ঘটনায় তার মাথা ও মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই মহাসড়কের উভয় পাশে বাস ট্রাক সহ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বাহুবল থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও বাহুবল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও চালককে আটক করা হয়েছে বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
