বানিয়াচং কৃষক ঐক্য সমবায়ের উদ্যোগে বৃষ্টির জন্য দোয়া-ইফতার

বানিয়াচং কৃষক ঐক্য সমবায়ের উদ্যোগে বৃষ্টির জন্য দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় রাজবাড়ি ২ নং হাবেলি মাঠে উক্ত দোয়া ও ইফতার মাহফিলে বানিয়াচং কৃষক ঐক্য সমবায়ের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারী শামীম মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রেজাউন উল্লাহ, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন, আইডিয়াল কলেজের ইংরেজি প্রভাবষক জসিম উদ্দিন, দেওয়ান শোয়েব রাজা, ডা. তালহা ও এস এন এস টিভির সত্বাধিকারী সাংবাদিক মোঃ সুজন মিয়া। দোয়া পরিচালনা করেন, মাওলানা জহির উদ্দিন সোহেল।

উপস্থিত ছিলেন আয়োজক কৃষক সংগঠনের সনিয়ির সহসভাপতি আবুল মোনায়েম, সহসভাপতি আব্দু জাহের, আবুল কালাম আজাদ,সফুল মিয়া, শেখ গিয়াস উদ্দিন ও তপন দেব, সহসাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক ছাদিকুর মিয়া, সহসাংগঠনিক সেলিম মিয়া, মোয়াজ্জিন মিয়া, কোষাধ্যক্ষ মোঃ নুর উদ্দিন মিয়া, দপ্তর সম্পাদক কামরুল মিয়া, সহ দপ্তর সম্পাদক ছনু মিয়া, প্রচার সম্পাদক মহিবুর রহমান, সহ প্রচার সম্পাদক ওয়ালিদ মিয়া ও মোশাহিদ মিয়া,এখলাছ মিয়া, আশরাফ আলী, সাজু মিয়া, আবুল কাশেম, নুর মিয়া, আছকির মিয়া ও আব্দুল হাকিম প্রমুখ। 


শেয়ার করুন