পুলিশের অভিযানে ৪ আসামী গ্রেপ্তার

শহরের উত্তর শ্যামলী থেকে সোহেল মিয়া (৩০) নামে এক চোরকে আটক করা হয়েছে। বুধবার বিকালে সদর থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। সে হরিপুর এলাকার আলী হোসেনের পুত্র। পুলিশ জানায়, সে এলাকার চিহ্নিত চোর। তার বিরুদ্ধে চুরি, মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এতোদিন সে আত্মগোপনে ছিলো। অপরদিকে লাখাইয়ে থানা পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার ৩ আসামী গ্রেপ্তার হয়েছে। থানা পুলিশ সুত্রে জানা যায়, নিয়মিত মামলার আসামীরা হলেন শিপন মিয়া, শাহেদ মিয়া ও রোমান মিয়া। মঙ্গলবার ১০ মার্চ দিবাগত রাতে স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশের উপপরিদর্শক বিদ্যুৎ দে সঙ্গীয় পুলিশ ফোর্স সহ সন্তোষপুর গ্রামে আসামীদের বাড়ীতে অভিযান চালিয়ে শাহেদ মিয়ার ছেলে শিপন মিয়া (৩০), মৃত সুরুজ আলীর ছেলে শাহেদ মিয়া ও অপর এক অভিযানে পুলিশের উপপরিদর্শক জাহাঙ্গীর আলম সঙ্গীয় পুলিশ ফোর্স সহ একইদিন রাতে লখনাউক গ্রামে অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি মৃত রশিদ মিয়ার ছেলে রোমান মিয়া (৩০) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হক আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত আসামীদের কে ১১ মার্চ বুধবার  হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালত সোপর্দ করা হয়েছে।


শেয়ার করুন