সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ ॥ হবিগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ৩ অনুষদের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন

সিলেটে বুধবার (১১ই মার্চ) অনুষ্ঠিত আন্তর্জাতিক মানের পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিযোগিতা “হাওর হ্যাকাথন: ইনোভেশনস ইন ক্লাইমেট অ্যাকশন ২০২৬” এর চূড়ান্ত পর্বে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য অর্জন করেছে। প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত সেরা ১২টি দল অংশগ্রহণ করে। গৌরবের বিষয় যে, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি, মৎস্য বিজ্ঞান এবং প্রাণি চিকিৎসা ও প্রাণী সম্পদ বিজ্ঞান অনুষদ থেকে অংশগ্রহণকারী তিনটি দলই নিজ নিজ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে।


শেয়ার করুন