মাধবপুরে অনুমোদনহীন অবৈধ করাতকল উচ্ছেদে অভিযান

মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে অনুমোদন ও লাইসেন্সবিহীন দুইটি বেনামী করাতকল উচ্ছেদ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম। দীর্ঘদিন ধরে কোনো বৈধ অনুমোদন ছাড়া পরিচালিত হচ্ছিল এসব করাতকল। অভিযানের সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে সহযোগিতা করেন। তবে উচ্ছেদকৃত করাতকল দুটির নাম জানা যায়নি। সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম জানিয়েছেন, পরিবেশ সংরক্ষণ ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুন