শনিবার (৩১ জানুয়ারি) গভীর রাতে দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম এ জিডি করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দলটির কেন্দ্রীয় প্রচারণা বিভাগ।
জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাক করে নারী ইস্যুতে বানোয়াট পোস্ট দিয়ে বিভ্রান্তি ছড়ানোর হয়েছে। গতকাল (শনিবার, ৩১ জানুয়ারি) দিবাগত রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দলটির কেন্দ্রীয় প্রচারণা বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের অফিসিয়াল এক্স হ্যান্ডল ও দলের আরও কয়েকজন সিনিয়র নেতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে লক্ষ্য করে সাইবার হামলা হয়। সাময়িকভাবে হামলাকারীরা একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। সেখানে দেওয়া পোস্টে নারীদের অবমাননা হয়েছে যা জামায়াত আমিরের মনোভাব ও বক্তব্যের সাথে সাংঘর্ষিক। তবে ঘণ্টাখানেক পর উদ্ধার করা হয় অ্যাকাউন্টটি।
এছাড়াও বিজ্ঞপ্তিতে সাধারণ জনগণ, সাংবাদিক এবং সামাজিক মিডিয়া ব্যবহারকারীদের জাল খবর, বানোয়াট উদ্ধৃতি এবং ভুল তথ্যের বিরুদ্ধে অত্যন্ত সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে জামায়াতের পক্ষ থেকে।
