মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় হবিগঞ্জে বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের শায়েস্তানগর কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে এ আয়োজন করা হয়। এতে প্রায় ৬ হাজার রোজাদার অংশ গ্রহণ করেন। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
হবিগঞ্জে এই প্রথম কোনো জনপ্রতিনিধির উদ্যোগে বিশাল ঈদগাঁ ময়দানে এত বড় পরিসরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো।
মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরা কামনা করা হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
মাহফিলে অংশ গ্রহন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর এডভোকেট আমিনুল ইসলাম। এছাড়াও বিএনপি, তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জোটের নেতৃবৃন্দ, আইনজীবি, সাংবাদিক, খতিব-ইমাম সহ বিভিন্ন শ্রেণী পেশার ৬ হাজারের অধিক লোক অংশ গ্রহন করেন।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
