আগামী ১৬ ফেব্রুয়ারি, সোমবার পাহাড়পুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী সোমেশ্বরী মেলা। ঐতিহ্য ও সংস্কৃতির ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে মেলাটি আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা। জানা গেছে, মেলার প্রধান আকর্ষণ হিসেবে থাকছে বিভিন্ন প্রজাতির বেল, কুইশালসহ সকল ধরনের পণ্য। পাশাপাশি গ্রামীণ হস্তশিল্প, গৃহস্থালি সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় নানা পণ্যের সমারোহ থাকবে মেলায়। স্থানীয় ব্যবসায়ী ও বিক্রেতারা তাদের পণ্যসামগ্রী নিয়ে অংশ নেবেন বলে জানা গেছে।
দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রেখে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে মেলা আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের সহযোগিতাও থাকবে।
এদিকে মেলাকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও আশপাশের বিভিন্ন এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ঐতিহ্যের এই মিলনমেলা এলাকাবাসীর কাছে কেবল একটি বাণিজ্যিক আয়োজন নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনেরও এক গুরুত্বপূর্ণ উপলক্ষ।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
