পুলিশ মহাপরিদর্শক জানান, তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে ৩১৭টি সহিংসতার ঘটনা ঘটেছে, এতে নিহত হয়েছেন ৫ জন। এখন পর্যন্ত ২৭৯৫০টি বৈধ অস্ত্র জমা পড়েছে।
এবার নিরাপত্তায় প্রযুক্তি ব্যবহার করা হবে জানিয়ে পুলিশ মহাপরিদর্শক জানান, ৮০-৯০ ভাগ কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। জেলায় ড্রোন ক্যামেরা ব্যবহার করার পাশাপাশি ঝুকিপূর্ণ কেন্দ্রে বডিওন ক্যামেরা ব্যবহার করা হবে।
বাহারুল আলম জানান, ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র ছাড়াও সাধারণ মানুষের থানায় জমা রাখা অস্ত্রও লুট হয়, সে সংখ্যা ১ হাজারের বেশি। এসব লুট হওয়া অস্ত্র যতই থাকুক সফল নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পরাজিত শক্তি এখন আর থ্রেট নয় জানিয়ে তিনি বলেন, এবার নির্বাচনে ১ লাখ ৮৭ হাজারের বেশি পুলিশ দায়িত্ব পালন করবে।
হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত অতিরিক্ত আইজিরা হলেন- এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (প্রশাসন); মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজি (অর্থ); মোসলেহ উদ্দিন আহমদ, অতিরিক্ত আইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) ও সরদার নূরুল আমিন, অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট)।
