২৪'এর ছাত্র-তরুণদের অভ্যুত্থানের পর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনে বিজয়ী নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে বাংলাদেশের গার্মেন্টস শিল্প। বিশ্ববিখ্যাত অনেক ব্র্যান্ডের পোশাক তৈরি হয় বাংলাদেশে, তবে শিল্পটি বর্তমানে স্বস্তিতে নেই। গত ছয় মাস ধরে রফতানি কমছে। যুক্তরাষ্ট্রের শুল্ক ও দেশীয় রাজনৈতিক অস্থিরতা এই পতনের মূল কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক মার্কিন বাণিজ্য চুক্তি কিছু স্বস্তি দিতে পারে। তবে চুক্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনও চূড়ান্ত হয়নি।
খবর বিভাগঃ
সমগ্র
