ধানের শীষের প্রচারণা শেষে বাড়ি ফেরা হলো না রাবেয়ার ॥ ঘাতক মোটর সাইকেল চালক আটক


স্টাফ রিপোর্টার ॥ ধানের শীষ প্রতীকের ওয়ার্ক শেষে বাড়ি ফেরা হলো না ইয়াকুব বানু রাবেয়া (৮০) নামে নারীর। ঘাতক মোটর সাইকেলের চাপায় প্রাণ গেলো তার। এমন হৃদবিদারক ঘটনা নিয়ে জেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। রবিবার বিকালে এ ঘটনা ঘটে। তিনি মোহনপুর উত্তর এলাকার মৃত হাসান আলীর স্ত্রী। তিনি ধানের শীষ প্রতীকের ওয়ার্ক করতেন। বিকালে ওয়ার্ক শেষে ছোট বহুলা নামক স্থানে পৌঁছলে দ্রুতগামী একটি মোটর সাইকেল তাকে চাপা দেয়। এতে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে আহত হন। সহপাঠীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

শহরবাসীর অভিযোগ এক শ্রেণির কিশোর ও উঠতি বয়সী যুবকরা বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালায়। এতে করে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। এরপরও প্রশাসন নিরব থাকায় তাদের দাপট কমছে না। এখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটবে। ঘাতক মোটর সাইকেল চালক পালিয়ে গেছে।

সদর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, এসআই মারুফ লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। অভিযোগ না থাকলে কর্তৃপক্ষের নির্দেশে লাশ হস্তান্তর করা হবে। পরে অভিযান চালিয়ে মোটরসাইকেল চালক কালনী গ্রামের আক্তার আলীর পুত্র অনিক মিয়া (২০) কে লুকড়া থেকে আটক করা হয়েছে।


শেয়ার করুন