এরই মধ্যে বৃহস্পতিবার রাতে একটি সন্দেহজনক গাড়ি বাগানে প্রবেশ করলে দায়িত্বরত চৌকিদাররা তাদের আটক করেন এবং সঙ্গে সঙ্গে বাগান কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। পরে থানায় খবর দেওয়া হলে টহলরত পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িসহ আটক দুইজনকে থানায় নিয়ে যায়।
চৌকিদাররা আটক দুইজনকে আগের ঘটনার সঙ্গেও জড়িত বলে শনাক্ত করেছেন বলে জানা গেছে। আটক ব্যক্তিদের মধ্যে একজনের বাড়ি রানিগাঁও ইউনিয়নে এবং অপরজনের বাড়ি রংপুর জেলায় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে বাগান কর্তৃপক্ষকে এখনো কিছু জানায়নি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে এবং কেউ কেউ আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।
দৈনিক হবিগঞ্জের আয়না/আপন
