মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হবে আজ

উন্নত চিকিৎসার জন্য আগামী রোববার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। বিষয়টি নিশ্চিত করে মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল শনিবার জানান, বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস তার সঙ্গে যাবেন।

এর আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গত শুক্রবার মস্তিষ্কের অস্ত্রোপচারের পর বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। 


শেয়ার করুন