হবিগঞ্জে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈধ কাগজপত্র ছাড়া কোনো যানবাহনকে জ্বালানি তেল না দেওয়ার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে শহরের উমেদনগর এলাকার অগ্রদূত ফিলিং স্টেশনে যৌথ বাহিনীর অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথীন্দ্র চাকমা এ কথা বলেন। তিনি পেট্রোল পাম্প মালিকদের সতর্ক করে বলেন, যারা বৈধ কাগজপত্র দেখাতে পারবে না, তাদের তেল দেওয়া যাবে না। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, সারা দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে। কিন্তু কিছু অসাধু ব্যক্তি কৃত্রিম সংকট সৃষ্টি করতে গোপনে তেল মজুদ করছেন। জ্বালানী মন্ত্রণালয়ের নির্দেশে জেলা প্রশাসন বিভিন্ন এলাকায় অভিযান ও মনিটরিং চালাচ্ছে।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
