চুনারুঘাটে গাছ লুটে বাধা, বনকর্মীদের ওপর সশস্ত্র হামলা; আহত কয়েকজন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি এলাকায় গাছ লুটের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গাছ লুটে নেওয়ার সময় বনবিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বাধা দিলে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

এ ঘটনায় বনবিভাগের কয়েকজন সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে গাছ কাটার ঘটনা ঘটছে। সর্বশেষ ঘটনাটি ঘিরে এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।


শেয়ার করুন