এতে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। জলাবদ্ধতার কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসীর মতে, সঠিক ড্রেনেজ ব্যবস্থা ছাড়া শুধুমাত্র রাস্তা উঁচু করে নির্মাণ করাই এ সমস্যার মূল কারণ। তারা বলেন, নালাগুলো পুনঃখনন বা পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গ্রহণ না করলে এ সমস্যা দীর্ঘস্থায়ী রূপ নিতে পারে।
এ বিষয়ে এলাকাবাসী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং সড়ক ও জনপথ বিভাগ-এর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, রাস্তার দুই পাশের নালা পুনঃখনন এবং পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে পানি নিষ্কাশনের স্থায়ী সমাধান নিশ্চিত করা হোক।
এ বিষয়ে জগদীশপুর-তেমোনিয়া এলাকার রাস্তায় পাহাড়ি ঢলে পানি জমে রাস্তা তলিয়ে যাওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মো. রেজাউন নবী বলেন, বিষয়টি তার জানা নেই। ভবিষ্যতে এ সমস্যার সমাধানে কোনো পরিকল্পনা রয়েছে কি না জানতে চাইলে তিনি এ সম্পর্কেও অবগত নন বলে জানান। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
