শনিবার (১৬ মে) দুপুর আনুমানিক ১২টার দিকে বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চতুরঙ্গ রায়ের পাড়া মহল্লায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার মৃত মকসুদ মিয়ার ছেলে তাজউদ্দীন মিয়ার পরিবারের সঙ্গে একই এলাকার বন্দেরহাঁটি গ্রামের মৃত গরীব উল্লাহ মিয়ার ছেলে মহিবুর মিয়া ও তার শ্বশুরবাড়ির লোকজনের মধ্যে ধান শুকানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তাজউদ্দীন মিয়া (৪৫) ও তার স্কুলপড়ুয়া ছেলে মুবিন মিয়া (১৫)-কে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া তাজউদ্দীন মিয়ার স্ত্রীসহ অন্যান্য আহতরা বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
সংঘর্ষের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয়ভাবে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে বলে জানা গেছে।
