হবিগঞ্জ শহরের জঙ্গল বহুলা আবাসিক এলাকার কবরস্থান উন্নয়নের জন্য ৩ লক্ষ টাকা বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং হবিগঞ্জ সদর লাখাই ও শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জিকে গউছের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা জঙ্গল বহুলা জামে মসজিদে জেলা যুবদল নেতা দুলাল মিয়া ও আব্দুল কাইয়ুমের সহযোগিতায় এবং এলাকাবাসীর উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী। এ সময় জঙ্গল বহুলা এলাকার সকল মুরব্বিয়ান ও যুবকরা উপস্থিত ছিলেন।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
