হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ৩ দশমিক ৫ টন কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব নিষিদ্ধ জালের আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা।
পরে নিউ ফিল্ড মাঠে নিয়ে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০ লঙ্ঘনের দায়ে তিন ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অবৈধ জালের ব্যবহার বন্ধ ও মাছের প্রজনন রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
