১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট ও শপিংমল

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের সব দোকানপাট ও বিপণিবিতান খোলার সময়সীমা বৃদ্ধি করেছে সরকার। আগামী ১২ মে থেকে ঈদের দিন পর্যন্ত সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা রাখা যাবে।

বৃহস্পতিবার (৯ মে) বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

হেলাল উদ্দিন বলেন, “ঈদুল আজহা উপলক্ষে কেনাকাটার সুবিধার্থে আমরা দোকানপাট ও বিপণিবিতান রাত ১১টা পর্যন্ত খোলা রাখার জন্য গত ৪ মে সরকারের কাছে আবেদন করেছিলাম। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে।”

তবে সময় বাড়ানো হলেও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি মাথায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দোকান মালিক সমিতির সভাপতি জানান, রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখা গেলেও কোনোভাবেই অতিরিক্ত আলোকসজ্জা বা বাড়তি বিদ্যুৎ ব্যবহার করা যাবে না।

উল্লেখ্য, দেশে চলমান জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে গত ৩ এপ্রিল থেকে প্রথমে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকানপাট খোলার নিয়ম করা হয়। পরবর্তীতে ব্যবসায়ী সংগঠনগুলোর দাবির মুখে ৫ এপ্রিল থেকে এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। আসন্ন ঈদ উপলক্ষে ব্যবসায়ীদের ক্ষতির কথা বিবেচনা করে সরকার নতুন এই সিদ্ধান্ত গ্রহণ করল।আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের সব দোকানপাট ও বিপণিবিতান খোলার সময়সীমা বৃদ্ধি করেছে সরকার। আগামী ১২ মে থেকে ঈদের দিন পর্যন্ত সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা রাখা যাবে।


শেয়ার করুন