কৃষিখাতে যুগান্তকারী পরিবর্তন আনতে কাজ করছে সরকার

হবিগঞ্জের ডেপুটি কমিশনার (ডিসি) ড. জি. এম. সরফরাজ আহমদ বলেছেন, ‘দেশের কৃষিকে আধুনিক, টেকসই ও উৎপাদনমুখী করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষি খাতে যুগান্তকারী পরিবর্তন আনার লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যা দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় বানিয়াচং উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

এ ছাড়া বানিয়াচংয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভায় জনসাধারণের অবাধে মাছ ধরার স্বার্থে শুঁটকি নদী লীজের আওতাবহির্ভূত রাখার দাবি জানিয়েছেন বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান। গতকাল মঙ্গলবার বানিয়াচং উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সরকারের প্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক, নাগরিক সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ। সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ইউএনও মাহমুদা বেগম সাথীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ। উপস্থিতির মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা বেগম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক, ওসি (তদন্ত) কবির হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি সাংবাদিক মোশাররফ হোসাইন, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, যুগ্ম সম্পাদক জাহির হোসেন, মহিলা দলের সভানেত্রী তানিয়া খানম, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমেদ আরজু, সাংবাদিক এস এম খোকন, সাংবাদিক শেখ নুরুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক-সুজন'র সভাপতি দেওয়ান শোয়েব রাজা, বানিয়াচং দারুল কোরআন মাদ্রাসার শিক্ষক মাওলানা মুজিবুর রহমান প্রমুখ।সভায় বক্তারা মাদক, দাঙ্গা, অনিয়ম-দুর্নীতিসহ বানিয়াচং উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা বিষয়ে বক্তব্য রাখেন। পরে জেলা প্রশাসক তাঁর বক্তব্যে করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন।



শেয়ার করুন