হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাবার পোলট্রি খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাইবা আক্তার (৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) সকালে উপজেলার দিয়াগাঁও গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত তাইবা আক্তার গ্রামের রুবেল মিয়ার মেয়ে এবং স্থানীয় এজেডিটি মডেল একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।
এ সময় অসাবধানতাবশত ঝুলে থাকা একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে সে গুরুতর আহত হয়।
পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায়ও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয়রা।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
