বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমকে গতিশীল, সুশৃঙ্খল ও মানসম্মত করার লক্ষ্যে সম্প্রতি এডহক কমিটি গঠন করা হয়। মঙ্গলবার (১৬ জুন) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় শাখার পরিদর্শক আবু মুসা মো. তারেক স্বাক্ষরিত এক অফিস আদেশে সাইফুর রহমান তারেককে এডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন প্রদান করা হয়।
নবনিযুক্ত সভাপতি সাইফুর রহমান তারেক বলেন, “সন্দলপুর ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সচেতন জনগণের সহযোগিতায় একটি সুন্দর ও আদর্শ শিক্ষার পরিবেশ গড়ে তুলতে আমি কাজ করব। শিক্ষার গুণগত মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যালয় পরিচালনার চেষ্টা করব। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে আধুনিক ও যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করা হবে।”
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, সাইফুর রহমান তারেকের দক্ষ নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষা, সংস্কৃতি ও সাফল্যের ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে।
