শনিবার (৬ জুন) ভোর ৪টার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর নিশান অফিসের সামনে পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ডাদেশ প্রদান করেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার।
এর আগে রাত সাড়ে ১২টার দিকে একই এলাকায় অভিযান চালিয়ে রাস্তার পাশে ফেলে রাখা আনুমানিক ৩ হাজার ঘনফুট অবৈধ সিলিকা বালু জব্দ করা হয়। এ সময় বালুবাহী ট্রাকের চালক নুর রহমানকে আটক করে পুলিশ।
দণ্ডপ্রাপ্ত নুর রহমান মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ১১ লঙ্ঘন করে অবৈধভাবে সিলিকা বালু পরিবহন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
