মাধবপুরে ২০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মাধবপুরে অভিযান চালিয়ে ২০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের মৃত নাসির মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তুলশীপুর গ্রামে মিজানুর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তাকে আটক করা হয়। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে ২০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় মিজানুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়


শেয়ার করুন