হবিগঞ্জ সদর উপজেলার নামা পৈল গ্রামে পানি নিষ্কাসন নিয়ে হামলা পাল্টা হামলায় মহিলাসহ ১০জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় গোপেশ চন্দ্র সূত্রধরের সাথে অর্জুন সূত্রধরের বাকবিতন্ডা হয়। এর জের ধরে ওই দিন এবং পরের দিন রবিবার দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে অর্জুন সূত্রধরের লোকজন গোপেশ চন্দ্র সুত্রধরকে মারধোর করে আহত করে। এ সময় প্রদীপ সুত্রধর, অরুন সুত্রধর, অসিত সুত্রধর, শাম সুন্দর সুত্রধর, কৃপা সুন্দর সুত্রধর রাধা, রাজু সুত্রধরসহ একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে সংঘর্ষে রূপ নেয়। এতে গোপেশ চন্দ্র সূত্রধর, তার স্ত্রী প্রীতি রানী সুত্রধর, গোপেশ চন্দ্র সুত্রধর, রাখাল চন্দ্র সুত্রধর, পান্ডব সুত্র ধর, গোপাল চন্দ্র সুত্র ধর, সুশান্তি চন্দ্র সুত্র ধর, রাখেশ চন্দ্র সুত্র ধরসহ ১০ জন আহত হয়। আহত গোপেশ ও তার স্ত্রীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
