শুক্রবার (৩ জুলাই) চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের দিকনির্দেশনায় থানার পুলিশ সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, চন্দনা গ্রামের মো. পাভেল মিয়া, নয়ানী গ্রামের মো. স্বপন মিয়া ও সাজাপ্রাপ্ত আসামী মো. আব্দুল ছালাম, মো. শাহিদ মিয়া, শাহিন মিয়া, গোগাউড়া গ্রামের মোছা. জরিনা খাতুন, মো. মাহিদ মিয়া, মো. আরিফ মিয়া, গেরারুক গ্রামের মো. কাজল মিয়া, চন্ডিছড়া চা-বাগানের ছোটন মুন্ডা এবং বাসুল্লা গ্রামের রাসেল।
চুনারুঘাট থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা ছিল। অভিযান শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, অপরাধ দমন এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
