পবিত্র মাহে রমজান শুরু

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রোজা শুরু হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়রি) সন্ধ্যায় বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাশেষে প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ তথ্য জানান। তিনি জানান, বাংলাদেশের আকাশে গতকাল পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। গতকাল এশার নামাজের সঙ্গে তারাবির নামাজ পড়েন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভোরে রোজা রাখার উদ্দেশে সেহরি খান তারা। হিসাব অনুসারে, আগামী ১৬ মার্চ দিনগত রাতে পবিত্র শবে কদর পালিত হওয়ার সম্ভাবনা আছে।


শেয়ার করুন