নবীগঞ্জে নিজ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মাধবপুর গ্রাম থেকে টিটু দাস (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোরে নিজ ঘরের ভেতরে টিটু দাসকে অচেতন অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বিষয়টি নিশ্চিত করেন এবং পুলিশকে খবর দেওয়া হয়।

নিহত টিটু দাস উপজেলার করগাঁও ইউনিয়নের মাধবপুর গ্রামের মৃত নরেশ দাসের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্বজনদের মাঝে শোকের আবহ বিরাজ করছে।


শেয়ার করুন