কর্মকর্তাদের যোগসাজশে চলছে বনাঞ্চলে বাঁশ কেটে পাচার ॥ ট্রাকসহ আটক ১

দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন বনাঞ্চলে গাছ ও বাঁশ রাতের আঁধারে কেটে পাচার করছে একদল দুর্বৃত্ত। এতে করে বাগানগুলো হুমকির মুখে পড়েছে। অভিযোগ আছে ফরেষ্ট অফিসের কিছু অসাধু কর্মচারী-কর্মকর্তাদের ম্যানেজ করেই চোরাকারবারিরা এসব করছে। মাঝেমধ্যে লোক দেখানো মাত্র ১-২ জনকে আটক করা হয়। কিন্তু প্রতিদিনই লাখ লাখ টাকার মূল্যবান গাছ ও বাঁশ ট্রাকযোগে পাচার  হচ্ছে।

গত ২৬ ফেব্রুয়ারি রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুর বাজারের নিকট শায়েস্তাগঞ্জ ফরেষ্টার আশরাফুল আলম খানসহ একদল গার্ড অভিযান চালিয়ে একটি মুলি বাঁশ বোঝাই মিনি ট্রাক আটক করেন যার নং (ঢাকা মেট্রো-ড-১২৫৩৩৪)। এ সময় বাঁশসহ মিনি ট্রাক জব্দ করা হয়। যার মুল্য কয়েক লাখ টাকা। এ সময় পানি উমদা গ্রামের মৃত রফাত উল্লার পুত্র সাহেদ মিয়া (৪৫) কে আটক করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়। এ বিষয়ে আশরাফুল আলম বাদি হয়ে বন আইনে মামলা করেছেন।


শেয়ার করুন