সিলিন্ডার গ্যাসের সংকট শিগগির কাটছে না প্রসঙ্গক্রমে ফাওজুল কবির খান বলেন, ‘সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, তখন অনেকে বলেছে যে ভয়াবহ লোডশেডিং হবে, উৎপাদন সংকটে পড়বে, রপ্তানি ব্যাহত হবে। কিন্তু ফলাফল হলো, আমরা একটা সম্পূর্ণ লোডশেডিংমুক্ত একটা রমজান পেয়েছি। লাইন বা গ্রিডের কারণে কোথাও কোথাও হয়তো লোডশেডিং হয়েছে। কিন্তু উৎপাদন সংকট বা সরবরাহ সংকটের কারণে কোথাও লোডশেডিং হয়নি।’
রমজানে সরকার গতবার যে রকম প্রস্তুতি নিয়েছিল, এবারও তেমন প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘একদম যে লোডশেডিং হবে না, সেটা আমি বলতে পারব না, তবে যে সরকার আসবে, তাদের বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হবে না।’
জ্বালানি মন্ত্রণালয়ের পাঁচটি অ্যাপ উদ্বোধন রোববার জ্বালানি খাতের পাঁচটি অ্যাপের উদ্বোধন করেন মুহাম্মদ ফাওজুল কবির খান। অ্যাপগুলো হলো কেয়ারস্টেশন, যেটি ফিলিং স্টেশনগুলোতে জনবান্ধব ও নারীবান্ধব পরিচ্ছন্ন টয়লেট নিশ্চিত করবে; ইন্টারঅ্যাকটিভ ড্যাশবোর্ড, যার মাধ্যমে তেল-গ্যাসের উৎপাদন, পরিবহন, পরিচালন, বিপণনসহ জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক রিয়েলটাইম উপাত্ত সরবরাহ করবে; এক্সপ্লোসিভ লাইসেন্স অটোমেশন, যার মাধ্যমে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স পাওয়ার আবেদন করা যাবে; অয়েল পারচেজ নেগোসিয়েশন, যার মাধ্যমে জ্বালানির আন্তর্জাতিক বাজারের রিয়েলটাইম উপাত্ত সংরক্ষণ হবে; সজাগ ট্রেসপাস এলার্ট, যার মাধ্যমে পাথর, বালুর অবৈধ আহরণের তথ্য পাওয়া যাবে। এসব অ্যাপ উদ্বোধনের আগে এগুলোর প্রায়োগিক কার্যকারিতা দেখতে চান জ্বালানি উপদেষ্টা। এ সময় তিনি অ্যাপগুলোর বেশ কিছু দুর্বলতা দেখে বলেন, জনগণের জন্য কী উপকারিতা নিয়ে আসছে এসব অ্যাপ, তা আগে দেখতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্বালানিসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ও পিডিবির চেয়ারম্যান রেজাউল করিম।
