জামায়াত-খেলাফত মজলিস-এনসিপি মনোনীত দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা আব্দুল বাছিত আজাদ সংবাদ সম্মেলনে প্রদত্ত বক্তব্যে বলেন, ১১ দলীয় ঐক্য ন্যায় ইনসাফের ঐক্য, কাজেই আমরা সরকার গঠন করলে হিন্দু মুসলিমসহ সব ধর্ম বর্ণের সমঅধিকার নিশ্চত করবো। তিনি আরও বলেন বানিয়াচং আজমিরীগঞ্জে চিকিৎসা সেবায় নিশ্চিতে ২ উপজেলায় আলাদা আরও ৩ টি হাসপাতাল করা হবে, দুটি পুরাতন হাসপাতালকে আধুনিক ও শয্যা বৃদ্ধি করা হবে। সুদমুক্ত কৃষি ঋণ চালু করা হবে। নারীদের নিরাপত্তা নিশ্চতসহ নারী নির্যাতন বন্ধ করা হবে। বানিয়াচংয়ে একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও পলিটিকেনিকেল কলেজ নির্মান করা হবে। বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। প্রশাসনিক সেবা নিশ্চিতে দক্ষিণ বানিয়াচংয়ে আলাদা উপজেলা প্রনয়ন করা হবে। রাস্তাঘাটের উন্নয়ন নিশ্চিতের লক্ষ্যে বৈষম্য না করে ২ উপজেলার ২০ টি উপজেলায় সমভাবে উন্নয়ন করা হবে। আব্দুল বাছিত আরও বলেন সকল কাজে শতভাগ দুর্নীমুক্ত করে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে।
সংবাদ সম্মেলনে জাময়াত নেতা অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমী, ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোঃ রায়হান আলী, জামায়াতের উপজেলা আমির ডা. খন্দকার তালেব উদ্দিন, নায়েবে আমির হবিবুর রহমান, এনসিপির আহ্বায়ক জীবন আহমেদ লিটন, খেলাফত মজলিসের সেক্রেটারী মাওলানা আব্দুল মুকিত সালেহ, জয়েন্ট সেক্রেটারী জাকির হোসেন মহসিন উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, সাধারণ সম্পাদক মখলিছ মিয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
