হবিগঞ্জের চুনারুঘাটে বিশেষ অভিযানে ২২ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এই সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। চুনারুঘাটের আমতলী বাজারের বাছির মিয়ার ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর বাহুবল উপজেলার বৃন্দাবন চা বাগানের রাজন রবি দাস (২৪) ও অক্ষয় কর্মকার (২৬)কে আটক করা হয়।
ঘটনাস্থল থেকে ২২ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ সংক্রান্ত মামলাটি চুনারুঘাট থানায় রুজু করা হয়েছে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক হবিগঞ্জের আয়না/আপন
খবর বিভাগঃ
হবিগঞ্জ
