ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, জালভোট, ভোট কারচুপি ও জবরদখলের পাশাপাশি মোমবাতি প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। হবিগঞ্জ-৪ আসনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, তার নির্বাচনি আসনে আধিপত্য, দখলদারিত্ব ও পেশিশক্তি ব্যবহার করে ইচ্ছামতো ফল তৈরি করা হয়েছে। অনেক কেন্দ্রের রেজাল্ট শিটে মোমবাতির এজেন্টদের কোনো স্বাক্ষর নেই বলেও অভিযোগ করেন তাহেরী।
প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘আমার প্রতিপক্ষ যারা আছেন তারা কি বুকে হাত দিয়ে, কুরআন শরিফে হাত দিয়ে কসম করে বলতে পারবেন এই নির্বাচন সুষ্ঠু হয়েছে? তারা কি কেন্দ্র দখল করে নাই? এরকম নির্বাচন কি চুনারুঘাট-মাধবপুরবাসী চেয়েছিল?’ সবশেষে তাহেরী জানান, তার দল সব ধরনের কারচুপির বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবে।
