শানিবার চুনারুঘাট পৌর শহরে এবং মাাধবপুর উপজেলার নোয়াপাড়ায় সংসদ সদস্য এস এম ফয়সালের মালিকানাধীন সায়হাম গ্রুপের উদ্যোগে মাধবপুর, চুনারঘাট ও নাসিরনগর এলাকার প্রায় ৪৫ হাজার পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে তিনি এ কথাগুলো বলেন। এসময় সায়হাম গ্রুপের মহাব্যবস্থাপক (উৎপাদন ও পরিকল্পনা) শফিকুর রহমান পাটোয়ারী, মহাব্যবস্থাপক (পাওয়ার অ্যান্ড ইউটিলিটি) ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ঊর্ধ্বতন উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) ক্যাপ্টেন লিয়াকত হোসেন (অব.), ঊর্ধ্বতন উপ-মহাব্যবস্থাপক (অপারেশন) মহিউদ্দিন মজুমদার এবং উপ-মহাব্যবস্থাপক (প্রকিউরমেন্ট) মোতায়েম চৌধুরীসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপর দিকে মাাধবপুর উপজেলার নোয়াপাড়া এবং শাহজাহান ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরণ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান।
মানুষের কল্যাণে কাজ করাই আমাদের পরিবারের মুল লক্ষ্য-ইঞ্জিনিয়ার ইশতিয়াক
প্রকাশিত হয়েছেঃ Sunday, March 08, 2026
মাধবপুর-চুনারঘাট আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম ফয়সালের জ্যেষ্ঠ সন্তান সায়হাম গ্রুপের এমডি ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেছেন- মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। তাদের দুর্বলতাকে পুঁজি করে অপরাজনীতি করা আমাদের উদ্দেশ্য নয়। দেশ ও সমাজকে এগিয়ে নিতে হলে সবার আগে শিক্ষার প্রসার নিশ্চিত করতে হবে এবং দারিদ্র্য দূরীকরণের সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে শিক্ষা। প্রতিটি শিশু সমান মেধা নিয়ে জন্মগ্রহণ করে। তাদের সঠিক পরিবেশ ও সুযোগ দেওয়া গেলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাধবপুর-চুনারুঘাটের জনগণ দলমতের ঊর্ধ্বে উঠে আমার পিতা এস.এম.ফয়সক সাহেবকে হবিগঞ্জ-৪ আসনের বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। জনগণের এই আস্থার প্রতিদান দিতে সরকার ও আমাদের সম্মিলিতভাবে কাজ করে যাব। মানুষের পেটের ভাত, পিঠের কাপড় এবং রাতের ঘুম নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব। এলাকার সার্বিক উন্নয়নে আমরা সবসময় কাজ করে যাব এবং মানুষের সুখ-দুঃখে পাশে থাকব ইনশাল্লাহ।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
