উপজেলার ৩ নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মহব্বত খানী মহল্লার মসজিদে সদর আলীর জানাজা সম্পন্ন হয়। এতে স্থানীয় ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানসহ কয়েকশ অংশগ্রহণ করেন।
এর আগে গত রোববার রাত ৯টায় এমিরেটসের একটি ফ্লাইটে সদর আলীর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এরপর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তাসহ স্বজনরা মরদেহ গ্রহণ করেন। বিমানবন্দরের কার্যক্রম শেষ করে রাত ১১টার দিকে মরদেহবাসী অ্যাম্বুলেন্স বানিয়াচংয়ের উদ্দেশে রওনা দেয়। ভোর সাড়ে ৩টার দিকে মরদেহ সদর আলীর বাড়িতে পৌঁছায়।
মালদ্বীপে গিয়ে দিঘুরা আইল্যান্ড নামক স্থানে কর্মরত ছিলেন সদর আলী। সেখানে গত বৃহস্পতিবার ভোররাতে সাহরির খাবার রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সদর আলীদের পুরো রুমে আগুন ছড়িয়ে পড়ে।
এ সময় অগ্নিদগ্ধ হয়ে সদর আলীসহ একই রুমে বসবাস করা পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়। এ ছাড়া আরও দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।
