হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাগদা খাল উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ প্রেস ক্লাব, হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব ও সাংবাদিক আনোয়ার হোসেন বেলাল আনুষ্ঠানিকভাবে খালটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আনিসুল আবদাল শাহ নিঠন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম সুমন এবং মহিলা নেত্রী আনোয়ারা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক হামিদুল হক। জানা যায়, স্থানীয় উদ্যোগে প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে খালটি পুনঃখনন/পরিষ্কার করা হয়। দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা খালটি পুনরুদ্ধারের ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে বলে আশা করছেন স্থানীয়রা। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। খালটি চালু হওয়ায় কৃষি ও দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তারা। ইতোমধ্যে এ কার্যক্রম এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
