চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শর্টগান-কার্তুজ উদ্ধার

চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে একটি দেশীয় শর্টগান ও একটি কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৯। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি এলাকার একটি কালভার্টের নিচ থেকে এসব উদ্ধার করা হয়। র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত প্রায় সাড়ে ১০টার দিকে র‌্যাবের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় কালভার্টের নিচে ঝোপের মধ্যে পরিত্যক্ত একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে একটি দেশীয় একনলা শটগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলমান রয়েছে।


শেয়ার করুন