স্থানীয় বাসিন্দারা জানান, সকালের হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। কিছুক্ষণ পর শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আবার কয়েকটি এলাকায় স্বল্প সময়ের জন্য শিলাবৃষ্টিও হয়েছে। এতে আবহাওয়ায় কিছুটা শীতলতা ফিরে এসেছে।
আবহাওয়াবিদদের মতে, মৌসুম পরিবর্তনের এই সময়ে এমন বৃষ্টি অস্বাভাবিক নয়। বরং এটি গ্রীষ্মের আগমনের পূর্বাভাস বহন করে। এর ফলে তাপমাত্রা সাময়িকভাবে কিছুটা কমে যেতে পারে।
এর আগে শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল। তাদের পূর্বাভাসে বলা হয়েছিল, শুক্রবার রাত থেকেই দেশের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’ সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া বিশ্লেষকদের মতে, এই প্রাক-মৌসুমি বৃষ্টিবলয়ের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা হাওয়া এমনকি কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।
স্থানীয়রা বলছেন, হঠাৎ এই বৃষ্টিতে আবহাওয়ায় স্বস্তি ফিরলেও কিছু এলাকায় জলাবদ্ধতার কারণে সাময়িক দুর্ভোগ দেখা দিয়েছে। তবে অনেকেই মনে করছেন, এই বৃষ্টি গরমের আগমনের আগে প্রকৃতিতে কিছুটা প্রশান্তি এনে দিয়েছে।
