সার্কেল এএসপি জহিরুল ইসলাম প্রত্যাহার

বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ জহিরুল ইসলামকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে রাঙামাটির বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে। বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে গত ৪ মার্চ জারি করা এক আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের পক্ষে অ্যাডিশনাল ডিআইজি খন্দকার শামিমা ইয়াছমিন স্বাক্ষরিত ওই আদেশে তাকে ৫ মার্চের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়।

সূত্র জানায়, বদলির নোটিশ পাওয়ার পরপরই ৪ মার্চ রাতেই তিনি বাহুবল সার্কেল অফিস ত্যাগ করে রাঙামাটির উদ্দেশ্যে রওয়ানা দেন। এদিকে তার হঠাৎ বদলির ঘটনায় হবিগঞ্জ জেলাজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছিন খাতুন বলেন, “এটি প্রশাসনিক বিষয়। প্রশাসনিক প্রয়োজন বা অভিযোগের প্রেক্ষিতে যেকোনো সময় কর্মকর্তাদের বদলি করা হতে পারে।”

এ বিষয়ে জানতে সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। তার আকস্মিক বদলির ঘটনায় বাহুবলসহ আশপাশের এলাকায় ব্যাপক আলোচনা চলছে।



শেয়ার করুন