বানিয়াচংয়ে ছাদ থেকে ইট পড়ে ভ্যান চালকের মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচংয়ে বাড়ির ছাদ থেকে ইট পড়ে মকসুদ মিয়া (৩০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার ১ নম্বর ইউনিয়নের পূর্বগড় মহল্লায় নবী হোসেন মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মকসুদ মিয়া বানিয়াচং উপজেলা সদরের ২ নম্বর ইউনিয়নের শেখের মহল্লা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ব্যাটারিচালিত একটি ভ্যানে করে নবী হোসেনের বাড়িতে পানির ট্যাংক ও অন্যান্য মালামাল নিয়ে যান ভ্যানচালক মকসুদ মিয়া। ট্যাংক ও মালামাল নামানোর পর হঠাৎ বাড়ির ছাদ থেকে কয়েকটি ইট নিচে পড়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


শেয়ার করুন