আমিনুল ইসলাম আপন : হবিগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জি. এম. সরফরাজ। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে দেশের মোট ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে জি. এম. সরফরাজকে হবিগঞ্জ জেলার প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয়। এ নিয়োগ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
জি. এম. সরফরাজ এর আগে মন্ত্রিপরিষদ বিভাগে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সরকারি কার্যক্রম গতিশীল রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
